November 5, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সেনা নিয়ন্ত্রণে সিলেটের জঙ্গি আস্তানা, ভেতরে ৪ লাশ

সিলেট: সিলেটের জঙ্গি আস্তানা থেকে চারটি মরদেহ উদ্ধার করেছে সেনাবাহিনী। এর মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন।
জঙ্গি আস্তানা ঘিরে চলা অভিযানের চতুর্থ দিন শেষে পাঁচ তলা ওই আতিয়া মহলে অভিযানের বিষয়ে ব্রিফিংয়ে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফখরুল আহসান এসব তথ্য জানান।
সোমবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সেনাবাহিনীর কর্মকর্তা।
ওই বাড়িতে তিন পুরুষ ও এক নারী জঙ্গির থাকার তথ্য পুলিশের কাছ থেকে পেয়েছিলেন উল্লেখ করে তিনি জানান, নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। ওই বাড়িতে ব্যাপক বিস্ফোরক মজুদ রয়েছে জানিয়ে তিনি বলেন, অভিযান এখনও শেষ হয়নি।