সাইফুর রহমান শহীদ মানিকগঞ্জ থেকে : মানিকগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে এক ভুয়া ডিবি পুলিশসহ ২০ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি ওয়াকিটকি, খেলনা পিস্তল, ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য ও ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়। জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, জঙ্গি ও মাদকবিরোধী পুলিশের বিশেষ অভিযান চলাকালে মানিকগঞ্জ শহরের আমিন ক্লথ স্টোরে ডিবি পুলিশের এসআই পরিচয়ে প্রতারণার সময় বাবর আলী নামে এক প্রতারককে ওয়াকিটকি ও খেলনা পিস্তলসহ আটক করা হয়। এসময় তার কাছ থেকে দোকান থেকে ভয় দেখিয়ে নেয়া বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। সে সিংগাইর উপজেলার বাইমাইল গ্রামের আমজাদ হোসেনের ছেলে। এছাড়া গত ২৪ ঘন্টায় গোয়েন্দা শাখা ও পুলিশের বিশেষ অভিযান চলাকালে জেলার বিভিন্ন স্থান থেকে ৭১২ পিস ইয়াবা, ৭০৫ গ্রাম গাঁজা, ৪ গ্রাম হিরোইনসহ আরো ১৯ মাদকসেবী ও মাদক বিক্রেতাকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। পুলিশ সুপার আরো জানান, মানিকগঞ্জকে মাদকমুক্ত করতে পুলিশী অভিযান অব্যহত থাকবে। এরই মধ্যে মাদকের বেশিরভাগ গডফাদারদের আটক করা হয়েছে। অন্যান্য গডফাদারদেরও আটকের চেষ্টা চলছে।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
রায়গঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার