নিজস্ব প্রতিবেদক : হাজারীবাগে থাকা ট্যানারিগুলোর জরিমানা হিসেবে বকেয়া মোট ৩০ কোটি ৮৫ লাখ টাকা পরিশোধ করতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। পরিবেশের ক্ষতির কারণে তাদের উপর এ জরিমানা ধার্য করা হয়েছিল।
আজ রোববার আদালতে ট্যানারি সংগঠনের পক্ষে এক শুনানিতে আইনজীবী শেখ ফজলে নূর তাপস ও আইনজীবী মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী আগামী বৃহস্পতিবার পর্যন্ত তা স্থগিত করে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন ও ফিনিশড লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে এ আবেদন করে।
প্রসঙ্গত, গত ২ মার্চ পরিবেশ দূষণের দায়ে ১৫৪ ট্যানারিকে রাষ্ট্রীয় কোষাগারে ৩০ কোটি ৮৫ লাখ টাকা জমা দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। আগামী ২ই সপ্তাহের মধ্যে তাদের এই বকেয়া টাকা জমা দিতে বলা হয়।
এই সময়ের মধ্যে অর্থ পরিশোধে ট্যানারি মালিকেরা ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আদালতের পক্ষ থেকে জানানো হয়।
পরে গত ৬ মার্চ রাজধানীর হাজারীবাগ ছাড়তে ব্যর্থ ট্যানারিগুলোকে অবিলম্বে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট।

এ বিভাগের আরো..
বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরতে বাধ্যবাধকতা নেই।
ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ও ৩ জনের সশ্রম কারাদন্ড
হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত, রমজানে স্কুল খোলা