ডেস্ক : কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের বামন পাড়ায় গৃহবধূ মুসলিমা খাতুনকে (৩৩) বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে পাষণ্ড স্বামী দেলোয়ার হোসেন।
বুধবার (৮ মার্চ) বিকেল ৩টার দিকে বামন পাড়ায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বিকেল ৩টার দিকে দেলোয়ার হোসেন তার স্ত্রী মুসলিমা খাতুনকে ধারালো বটি দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় এলাকাবাসী মুসলিমাকে ভেড়ামারা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে সে মারা যায়।
কুষ্টিয়ার পুলিশ সুপার মেহেদি হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকারী মুসলিমার স্বামী দেলোয়ার হোসেনকে ধরতে পুলিশি অভিযান চলছে।

এ বিভাগের আরো..
রায়গঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনের জরিমানা
নওগাঁয় জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে আটক ২