ডেস্ক : রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মানবপাচার চক্রের ২৪ সদস্যকে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-৩। এ সময় তাদের কাছ থেকে ২৭ জন লিবিয়া থেকে ফেরত ভিকটিমকেও উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান।
তিনি জানান, ঢাকার বিমানবন্দর এলাকাসহ বেশ কিছু এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ সময় মালয়ে্শিয়া পাচার হওয়ার সময় ১০ জন এবং অবৈধভাবে পাচার হওয়া লিবিয়া থেকে ফেরত আরও ২৭ জনকে উদ্ধার করা হয়। আটক মানবপাচারকারী ২৪ সদস্যের কাছ থেকে মুক্তিপণের ৬ লাখ টাকা, বিপুল পরিমাণ পাসপোর্ট, জাল ভিসা ও জাল ভিসা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এ বিভাগের আরো..
রায়গঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনের জরিমানা
নওগাঁয় জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে আটক ২