October 11, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

চট্টগ্রামে চলছে জেলা আইনজীবী সমিতির নির্বাচন

রিন্টু কুমার চৌধুরী চট্রগ্রাম থেকে:  আজ সকাল ৯টা বাজতেই শুরু হয়েছে  দেশের দ্বিতীয় বৃহত্তম বার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন। আইনজীবীদের মধ্যে নির্বাচনকে ঘিরে ব্যপক উতসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এইবারের নির্বাচনে নির্বাচন কমিশন কয়েকটি কড়া ব্যাবস্থা গ্রহন করেছেন, যা সর্ব মহলে প্রশংসিত হয়েছে। প্রাথমিক কথোপকথনে আওয়ামী সমর্থিত রতন-হানিফ-ইয়াসিন পরিষদের অবস্তান ভাল আভাস পাওয়া গেছে। আইনজীবীদের সাথে কথা বলে জানা গেছে, সমন্বয় পরিষদের সভাপতি প্রার্থী রতন কুমার রায় একজন পরীক্ষীত আইনজীবী নেতা। সাবেক সাধারণ সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন কালেই তিনি তার নেতৃত্বের মাধ্যমে আইনজীবীদের নজর কেড়েছেন। চট্টগ্রাম ছাড়াও এর আওতাধীন পটিয়া, কক্সবাজার ও রাংামাটির আইনজীবীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটগ্রহন বিকাল ৪টা পর্যন্ত চলবে।