November 5, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মাহির বিপরীতে জিৎ না দেব ?

ডেস্ক: রোজার ঈদকে সামনে রেখে নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন অনন্য মামুন। গত ২৮ জানুয়ারি চলচ্চিত্র পরিচালক সমিতিতে নিবন্ধিত হলো ‘ময়না’ শিরোনামের ছবিটি। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে ছবিটি নির্মিত হবে। এরই মধ্যে গুঞ্জন উঠেছে কলকাতার জনপ্রিয় নায়ক জিৎ অথবা দেবকে দেখা যেতে পারে মাহির নায়ক হিসেবে।

অনন্য মামুনের পরিচালনায় ‘ময়না’ শিরোনামের চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন নায়িকা মাহিয়া মাহি। তবে মাহির নায়ক কে হবেন এটি এখনো চূড়ান্ত হয়নি। জানালেন নির্মাতা অনন্য মামুন।

অনন্য মামুন বলেন, ‘দুই বাংলার দুজন জনপ্রিয় তারকাকে জুটিবদ্ধ করতে যাচ্ছি। সব কিছু চূড়ান্ত হলে প্রযোজনা সংস্থা থেকে শিগগিরই নাম ঘোষণা করা হবে। পাশাপাশি অন্যান্য শিল্পী নির্বাচনের প্রক্রিয়াও চলছে।’