ডেস্ক : বরিশালের বাবুগঞ্জে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজন মারা গেছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৬টার দিকে বাবুগঞ্জের কামিনী পেট্রলপাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, মনির (৩০) ও মিহির (৩৫)। নিহত মিহিরের বাড়ি বাকেরগঞ্জের কলসকাঠিতে ও মনিরের বাড়ি বরিশালের সাগরদী এলাকায় ।
বরিশাল বিমানবন্দর থানার ওসি আনোয়ার হোসেন দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানান, ভোর ৬টার দিকে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। প্রাইভেটকারটি দ্রতগতিতে চলার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে ওসি জানান। ওসি জানান, এ সময় প্রাইভেটকারে থাকা দুজন ঘটনাস্থলেই মারা যান। আরেকজন বরিশাল শেবাচিম হাসপাতালে মারা যান। এ ঘটনায় আহত একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিভাগের আরো..
রাজধানীতে ফানুস ওড়ানোয় অগ্নিদগ্ধ ৩
ঘাটাইলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত