ডেস্ক : এফএ কাপের ম্যাচে সাউদাম্পটনের মাঠ থেকে ৫-০ গোল বড় জয় পেয়েছে আর্সেন ওয়েঙ্গারের দল আর্সেনাল। থিও ওয়ালকটের হ্যাটট্রিকে স্বাগতিক দলকে গোলবন্যায় ভাসিয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডে পৌঁছেছে আর্সেনাল।
শনিবার রাতে চতৃর্থ রাউন্ডের ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করেছেন ওয়ালকট। এদিন তিনি হ্যাটটট্রিক করেন। আর বাকি গোল দুটি করেন ড্যানি ওয়েলবেকের।
সাউদাম্পটনের মাঠে ম্যাচের ১৫ মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। লুকাস পেরেসের বাড়ানো বলে প্রতিপক্ষের জাল খুঁজে নেন ওয়েলবেক। ২২তম মিনিটে ব্যবধান বাড়ান এই ইংলিশ ফরোয়ার্ডই। বক্সের মধ্যে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
বিরতির আগেই আরো একবার প্রতিপক্ষের জাল খুঁজে পায় সফরকারী দল। ম্যাচের ৩৬তম মিনিটে প্রথম দুই গোলের নায়ক ওয়েলবেকের ক্রসে স্কোরলঅইন ৩-০ করেন ওয়ালকট।
বিরতির পরও আক্রমণাত্মকভাবেই খেলে চলে আর্সেনাল। ওয়ালকট নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। ম্যাচের ৬৯তম মিনিটে অ্যালেক্সিস সানচেজের বাড়ানো বলে নিজের দ্বিতীয় গোলটি করেন ওয়ালকট। আর ৮৪তম মিনিটে সানচেজের পাসেই হ্যাটট্রিক পূর্ণ করেন এই ইংলিশ তারকা।

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ