ডেস্ক: বাজিমাত করলেন হলিউড অভিনেতা মেল গিবসন। ৬১ বছর বয়সে বাবা হলেন তিনি! কাপড় বদলানোর ধাঁচেই কিছুটা জীবনসঙ্গী বদলে থাকেন এই অভিনেতা। সকলের সঙ্গে যে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন তা নয়। কিছু দিন আগেই ২৬ বছর বয়সী রোজালিন্ড রসকে বিয়ে করেন ৬১ বছরের এই অভিনেতা। আর এ বার রোজালিন্ড একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। ছেলের নাম রাখা হয়েছে লার্স জেরার্ড গিবসন। মেল-এর পুত্র-কন্যাদের তালিকায় লার্সের স্থান নবমে। রোজালিন্ড-এর মতে, মেল বাবা হিসাবে খুবই দায়িত্ববান। এবং তাঁরা এই খুশির দিনটার জন্য স্বাগ্রহে অপেক্ষা করছিলেন। তাঁর কথায়, গত দু’বছর ছিলো আমাদের জীবনের অন্যতম সেরা সময়।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী