ডেস্ক : ‘দরবার’ শুরু হবে তা তখন নিশ্চিত করেননি। তবে চলতি বছরের ফেব্রুয়ারির শেষের দিকে শ্রীমঙ্গলে সাইমন-দিপালীর ‘দরবার’ শুরু হবে বলে জানা গেছে।
তাজু কামরুল পরিচালিত ‘দরবার’ শিরোনামের সিনেমায় জুটি বেঁধে অভিনয় করবেন চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা দিপালী আক্তার তানিয়া। ইতোমধ্যে সিনেমার শুটিংয়ের সব প্রস্তুতি শেষ করেছেন নির্মাতা।
চিত্রনায়ক সাইমন ও চিত্রনায়িকা দিপালী ছাড়াও এ সিনেমায় আরো একজন নবাগত চিত্রনায়িকাকে দেখা যাবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।
চিত্রনায়ক সাইমন বর্তমানে ‘জল শ্যাওলা’ শিরোনামের সিনেমার শুটিং করছেন। এছাড়া ‘ইফতেখার’, ‘গোলাপতলীর কাজল’শিরোনামের আরো দুটি সিনেমার কাজ করবেন তিনি।
এদিকে দিপালী অভিনীত ‘আমি তোমার হতে চাই’ শিরোনামের সিনেমাটি গত বছরের ১৬ ডিসেম্বর সারা দেশে মুক্তি পায়। অনন্য মামুন পরিচালিত এ সিনেমায় দিপালীর বিপরীতে অভিনয় করেছেন মডেল ও অভিনয়িশিল্পী সাঞ্জু জন। এছাড়া দিপালী অভিনীত ‘ব্ল্যাক মেইল’, ও ‘বাজে ছেলে দ্য লোফার’ শিরোনামের সিনেমা দুটি মুক্তি পেয়েছে।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী