November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

নির্বাচন কমিশনের জন্য ৬ সদস‌্যের সার্চ কমিটির সুপারিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক : নতুন নির্বাচন কমিশনের সদস্য বাছাইয়ের জন‌্য ৬ সদস‌্যের সার্চ কমিটি হচ্ছে। রাষ্ট্রপতির কার্যালয় থেকে এ বিষয়ে চিঠি পাওয়ার পর আজ বুধবার এর সার সংক্ষেপ তৈরি করে প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, ৬ সদস্যের সার্চ কমিটি গঠন সংক্রান্ত চিঠি আজ মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।

বঙ্গভবন- ছবি সংগৃহীত

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, রাষ্ট্রপতির কাছ থেকে প্রস্তাব পেয়েছি। সার্চ কমিটি গঠনে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠিয়েছি। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পর এ বিষয়ে আদেশ জারি করা হবে।

তিনি বলেন, নতুন নির্বাচন কমিশনের জন্য ৬ সদস্যকে বাছাই করবে এ সার্চ কমিটির সদস্যরা। সেখান থেকে একজনকে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য ৫ জনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

৬ সদস্যের সার্চ কমিটিতে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান; কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি); ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ‌্যাপক এবং একজন নারী সদস্য রয়েছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে রাষ্ট্রপতির প্রেস সচিব এবং মন্ত্রিপরিষদ সচিবের কাছ থেকে কিছু জানা যায়নি।