November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

‘ইসি সার্চ কমিটির প্রজ্ঞাপন জারি হবে আজ’

জ্যেষ্ঠ প্রতিবেদক : নতুন নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটির প্রজ্ঞাপন আজ বুধবারই জারি করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবদুল ওয়াহাব।
এর আগে আজ সকালে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছিলেন, ৬ সদস্যের সার্চ কমিটি গঠন সংক্রান্ত চিঠি আজ মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, রাষ্ট্রপতির কাছ থেকে প্রস্তাব পেয়েছি। সার্চ কমিটি গঠনে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠিয়েছি। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পর এ বিষয়ে আদেশ জারি করা হবে।
তিনি বলেন, নতুন নির্বাচন কমিশনের জন্য ৬ সদস্যকে বাছাই করবে এ সার্চ কমিটির সদস্যরা। সেখান থেকে একজনকে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য ৫ জনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
৬ সদস্যের সার্চ কমিটিতে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান; কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি); ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাতপক এবং একজন নারী সদস্য রয়েছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে রাষ্ট্রপতির প্রেস সচিব এবং মন্ত্রিপরিষদ সচিবের কাছ থেকে কিছু জানা যায়নি।