ডেস্ক : ১৭টি গ্র্যান্ড স্লাম জয়ী রজার ফেদেরার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করেছেন। চোটের কারণে দীর্ঘ ছয় মাস তিনি কোর্টের বাইরে ছিলেন। আর চোট কাটিয়ে ফিরেই সুইজারল্যঅন্ডের এই তারকা বছরের প্রথম গ্র্যান্ড স্লামের সেমিতে পা রাখলেন।
মেলবোর্ন পার্কের হাইসেন্সে জার্মান তারকা মিশা জাভরেভকে হারাতে ৯২ মিনিট সময় নিয়েছেন ফেদেরার। জাভরেভকে সরাসরি সেটে ৬-১, ৭-৫, ৬-২ গেমে হারিয়েছে ফেদেরার।
জাভরেভ নম্বর ওয়ান তারকা অ্যান্ডি মারেকে হারিয়ে কোর্য়াটার ফাইনালে উঠেছিলেন। তবে ফেদেরারের কাছে হেরে তার সফর এখানেই শেষ হলো।
সেমিতে ৩৫ বছর বয়সি ফেদেরারের প্রতিদ্বন্দ্বী হলেন তারই স্বদেশি সুইস স্ট্যান ভাভরিঙ্কা।

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ