November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ঢাবি’তে দুই দিনব্যাপী সঙ্গীত উৎসব

ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের আয়োজনে মঙ্গলবার শুরু হচ্ছে দুই দিনব্যাপী সংগীত উৎসব। সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে শুরু হবে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান।

উৎসব উপলক্ষে সকালে ক্যাম্পাসে বর্ণিল শোভাযাত্রা বের করে বিভাগের শিক্ষার্থীরা। কলাভবন, টিএসসিতে এসে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

এ বছর সংগীত উৎসবের প্রতিপাদ্য ‘বিশ্ববন্ধনে সংগীত’। সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

অনুষ্ঠানে প্রখ্যাত গুণী শিল্পী, গীতিকার-সুরকারদের সম্মাননা প্রদান করা হবে।

এছাড়া বিভাগের প্রয়াত শিক্ষক নীলুফার ইয়াসমীনের স্মরণে ‘নীলুফার ইয়াসমীন স্মারক বৃত্তি’ প্রদান করা হবে। পরে ভারত থেকে আসা ও বাংলাদেশে বসবাসরত বিদেশি শিল্পীদের পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।