October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ছাত্রলীগের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ডেস্ক:  বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির সাবেক নেতাকর্মীদের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার বেলা ৩টা ৩৫ মিনিটে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সভামঞ্চে ওঠেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোহরাওয়ার্দী উদ্যানের সভামঞ্চে উঠলে ‘শেখ হাসিনার আগমন শুভেচ্ছা স্বাগতম’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে উদ্যান। পরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।