October 11, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে ধোলাইখাল চিশতিয়া কমিনিউটি সেন্টারের সামনে এ দুঘর্টনা ঘটে।
নিহতরা হলেন আলমগীর হোসেন (৪০) ও তার ভাতিজা রাহিন (১০)। আলমগীর রাজধানীর কেন্ডারিয়া থিওনাথ শেন রোডের একটি বাসার ভাড়াটিয়া। তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে।
ওয়ারী থানার এসআই রাজীব জানান, গতরাতে রাজধানীর প্রাইভেট একটি হাসপাতালে ভাতিজার চিকিৎসার জন্য বাসা থেকে বের হন আলমগীর হোসেন। চিকিৎসা শেষে বাসায় ফেরার পথে ধোলাইখাল চিশতিয়া কমিনিউটি সেন্টারের সামনে পৌঁছলে একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে তারা দুজনই আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সোয়া ১২টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।