October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মানিকগঞ্জে উন্নয়ন মেলা

সাইফুর রহমান শহীদ : সারাদেশের মতো মানিকগঞ্জেও ০৩ দিনব্যাপী (৯-১১ জানুয়ারি) উন্নয়ন মেলা ২০১৭ অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ মেলায় ১১ জানুয়ারি ৩য় দিনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম এনডিসি, ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ, মানিকগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট গোলাম মহিউদ্দীন, পুলিশ সুপার মাহফুজুর রহমান, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক (যুগ্মসচিব) রাশিদা ফেরদৌস।