সাইফুর রহমান শহীদ : সময়মত ন্যায্য মুজুরীর দাবীতে ও অযাচিত শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মানিকগঞ্জে মুন্নু ফেব্রিক্স (মুন্নু এ্যাটিয়ার লিমিটেড) এ শ্রমিক অসন্তোষের জেরে ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে মুন্নু এ্যাটিয়ার লিমিটেড এর শ্রমিকরা। এ সময় মহাসড়কের দু’পাশে আটকে পড়ে শতাধিক যানবাহন। পড়ে ঘিওর থানা ও গিলন্ড ফাঁরির পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের উপর লাঠিচার্জ করে সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পুলিশের লাঠি চার্জে আহত হয় ৪/৫ জন শ্রমিক। মুন্নু এ্যাটিয়ার লিমিটেড এর শ্রমিকদের সাত তারিখের মধ্যে বেতন দেওয়ার কথা থাকলেও মালিকপক্ষ প্রতিমাসে তাদের বেতন পরিশোধ করে ১৮ থেকে ২০ তারিখে। এর জের ধরে মঙ্গলবার দুপর তিনটার দিকে গিলন্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বসে পড়ে শ্রমিকরা। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে উভয় পাশে দীর্ঘ সারিতে যানবাহন আটকে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে তাদের উপর লাঠি চার্জ করে। পরে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গিয়ে যানবাহনের উপর ইট-পাটকেল ছুড়তে থাকে। পুলিশের লাঠিচার্জে আহত হয় কমপক্ষে ১০ শ্রমিক ।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত