ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। চলচ্চিত্রাঙ্গনে ববি নামেই পরিচিত তিনি। অভিনয়-নৈপুণ্যে ঢাকাই চলচ্চিত্রাঙ্গনে শক্ত আসন গড়ে নিয়েছেন এই অভিনেত্রী।
ইফতেখার চৌধুরী পরিচালিত ‘খোঁজ : দ্য সার্চ’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় ববির অভিষেক হয়। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন অনন্ত জলিল।
এ চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক ঘটলেও ছোট পর্দায় কাজ শুরু করেন তারও আগে। তবে চলচ্চিত্রে এসে দারুণভাবে আলোচিত হয়েছেন তিনি। নতুন বছর এ অভিনেত্রী ভালো কিছু চলচ্চিত্র উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
এ প্রসঙ্গে ববি বলেন, ‘ভুল থেকেই মানুষ শিখে। তাই এ বছর খারাপ অভিজ্ঞতাগুলো যেন ভালো অভিজ্ঞতার মাধ্যমে মুছে যায়। ফিল্ম ইন্ডাস্ট্রি যেন ভালোর দিকে যায়। চলচ্চিত্রে পলিটিক্স কম হলে ভালো হয়। প্রতিযোগিতা থাকা ভালো কিন্তু রাজনীতি না। চলচ্চিত্রকে ঘিরে অনেক কিছু করার পরিকল্পনা রয়েছে। ভালো ভালো কাজ করা এবং আমার প্রযোজিত সিনেমাটি যেন ভালোভাবে মুক্তি দিতে পারি এ প্রত্যাশা ব্যক্ত করছি।’
ববি অভিনীত সর্বশেষ ‘ওয়ান ওয়ে’ শিরোনামের সিনেমাটি ২০১৬ সালের শেষের দিকে সারা দেশে মুক্তি পায়। এতে ববির বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও আনিসুর রহমান মিলন।
এছাড়া ববি অভিনীত অন্যান্য ব্যবসাসফল সিনেমা হলো- ফুল অ্যান্ড ফাইনাল, হিরো দ্য সুপারস্টার, রাজত্ব, দেহরক্ষী, ইঞ্চি ইঞ্চি প্রেম, অ্যাকশন জেসমিন, রাজা বাবু প্রভৃতি।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী