গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া উপজেলায় তারাগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবির ঘটনায় নারী ও শিশুসহ পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরো বেশ কয়েকজন।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তারাগঞ্জ বাজার এলাকায় শীতলক্ষ্যা নদীর খেয়াঘাটে নৌকাটি ডুবে যায়। রাত সাড়ে ১২টার দিকে এসব লাশ উদ্ধার করা হয়।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নরসিংদীর শিবপুর থানার পাড়াতলা এলাকার আতিক (২৫), একই থানার মধ্যনগর এলাকার তাজিম খাঁন (২১) ও একই এলাকার কহিনুর বেগম (৩০)। এছাড়া একজন পুরুষ ও শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তাদের নাম জানা যায়নি।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, কাপাসিয়া উপজেলায় দূর্গাপুর ইউনিয়নের শীতলক্ষ্যা নদীর তারাগঞ্জ খেয়াঘাট থেকে যাত্রী নিয়ে নৌকাটি খেয়া পারাপারের সময় হঠাৎ ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয়দের সহযোগিতায় পুলিশ উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

এ বিভাগের আরো..
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী
মানুষের কল্যাণে নীরবে যারা কাজ করছেন তাদের সম্মান দিন : প্রধানমন্ত্রী