ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটে-বলে সামান তালেই জ্বলে উঠেছিলেন বাংলাদেশ দলে সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথমে বল হাতে ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও করেছেন ৫৯ রান। যদিও ম্যাচটি শেষ অব্দি ৭৭ রানে হেরে গিয়েছে বাংলাদেশ।
সোমবার (২৬ ডিসেম্বর) ক্রাইস্টচার্চের হেগলি ওভালে টসে হেরে বাংলাদেশ শুরুটা ভালোই করেছিল। কিউইদের বিপক্ষে এদিন ম্যাচে প্রথম সাফল্য মোস্তাফিজ এনে দিলেও সাকিবই ছিলেন এই ম্যাচের সফল বোলার। ১০ ওভার বল করে ৬৯ রান খরচে সাকিব নিয়েছেন তিনটি উইকেট।
কিউইদের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম উইকেটটি তুলে নেন সাকিবই। নিল ব্রুম (২২) ও জেমস নিশামকে (১২) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে সাজঘরে পাঠান তিনি। এরপর বাংলাদেশের জন্য বিপজ্জনক হয়ে উঠা কলিন মুনরোকেও প্যাভিলিয়নের পথ তিনিই ধরিয়েছেন। চার ও ছক্কার মারে বাংলাদেশের বোলারদের নাজেহাল করে তুলছিলেন মুনরো। সেই সময় সাকিব তাকে ব্যক্তিগত ৮৭ রানে ক্যাচ আউটের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান।
এরপর ব্যাটিংয়েও অবদান রাখেন সোকিব। দলের টপ অর্ডারের ব্যাটসম্যানরা যখন ব্যর্থ তখন দলকে ভালোই পথ দেখাচ্ছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তার ব্যাটে ভর করেই কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিল বাংলাদেশ দল।বল হাতে চমকের পর ব্যাট হাতেও লড়াই করেন তিনি। মিচেল স্যান্টনারের বলে ১ রান নেওয়ার মধ্য দিয়ে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তবে এরপরে আর বেশিক্ষণ ক্রিজে থাকা হয়নি তার। দলীয় ১৪৪ রানে ফার্গুসনের বলে সাউদির হাতে ক্যাচ দিয়ে ফিরেন এই বাঁহাতি ব্যাটসম্যান। আউট হওয়ার আগে তিনি ৫৪ বলে ৫টি চার ও ২টি ছক্কার মারে সংগ্রহ করেন ৫৯ রান।

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ