ডেস্ক : গত কয়েকদিনের ঘন কুয়াশা আর কনকনে হাওয়ার কারণে প্রচণ্ড ঠাণ্ডায় দিশেহারা হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষ। ঘন কুয়াশার কারণে সন্ধ্যার পর থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা পড়তে থাকে। বইছে হিমেল হাওয়া। শীত মোকাবেলায় মানুষজন অস্থির হয়ে পড়েছে।
শীতবস্ত্রের অভাবে কাহিল হয়ে পড়েছে নিম্নবিত্ত শ্রেণির মানুষ। শীতের কারণে গরিব মানুষ গরম কাপড়ের অভাবে নিদারুণ কষ্ট ভোগ করছে। শীত থেকে বাঁচতে মানুষজন খড়কুটা জ্বালিয়ে শীত থেকে নিজেকে বাঁচাতে চেষ্টা করছে। দুপুর ১২টার আগে সূর্যের মুখ দেখা যায় না।
পৌষ মাস না আসতেই শীতের তীব্রতায় অসহায় নিম্নবিত্ত শ্রেণির মানুষ। ঘন কুয়াশার কারণে বাস-ট্রাককে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। রাত যত গভীর হচ্ছে কুয়াশার পরিমাণ ততই বাড়ছে। রাতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতের তীব্রতা।
শীত বাড়ার কারণে বেড়ে গেছে রেললাইনের ধারে গরমের কাপড়ের বিক্রি। সকাল থেকে রাত অবধি মানুষজন ক্রয় করছেন গরম কাপড়। গতবারের চেয়ে আগাম শীত আসায় এবার বিক্রি ভাল হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তীব্র শীতের কারণে শিশু ও বৃদ্ধদের অবস্থা নাজুক হয়ে পড়েছে।
সীমান্তঘেঁষা নীলফামারীতে শীতের প্রকোপ এবার আগেভাগেই এসে হাজির হয়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে ঝুপরি ঘরে থাকা পরিবারগুলো। রেললাইনের ধারে ঝুপরি ঘরে থাকা পরিবারগুলো জানিয়েছে শীতের তীব্রতার কারণে সারারাত আগুন জ্বালিয়ে তাদের থাকতে হচ্ছে।
তিস্তাপারের পরিস্থিতি আরও নাজুক। ডোমার ছোটরাউতা গ্রামের রুহুল আমিন জানান, শীতে গরম কাপড় না থাকায় কষ্ট করে রাতযাপন করতে হচ্ছে। শীতের কারণে কাজে যাওয়া সম্ভব না হওয়ায় অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে নিম্নবিত্ত শ্রেণির মানুষদের।
এদিকে রাতে প্রচণ্ড কুয়াশার কারণে ধানের বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। কৃষিবিদরা রাতের বেলায় বীজতলায় প্লাস্টিকের পলিথিন দিয়ে ঢেকে রাখার পরামর্শ দিয়েছেন।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত