ডেস্ক: যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর বিচারের রায়ের বাংলা অনুবাদ ‘যুদ্ধাপরাধী নিজামীর বিচার: রায়ের পূর্ণ বিবরণ’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

বইটির জন্য রায়ের অনুবাদ করেছেন কানাডা প্রবাসী লেখক ফরিদ আহমেদ। বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান ‘পাললিক সৌরভ’।
বক্তারা বলেন, এ ধরণের বই যুদ্ধাপরাধীদের বিচার সম্পর্কে তরুণ প্রজন্মকে জানতে সহায়তা করবে। যুদ্ধাপরাধীদের ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহবান জানিয়ে ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবি জানান তারা।
বক্তৃতা করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির, নিজামীর মামলার অন্যতম সাক্ষী শ্যামলী নাসরিন চৌধুরী, শিশু সাহিত্যিক মোস্তফা হোসাইন, বাংলা একাডেমির উপ-পরিচালক ডক্টর তপন বাগচী, শহীদ প্যারী মোহন অাদিত্যের সন্তান নটো কিশোর অাদিত্য, চ্যানেল আইয়ের বার্তা সম্পাদক জাহিদ নেওয়াজ খান এবং অন্যরা।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত