October 13, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য হলেন ৪২৭ সাংবাদিক

ডেস্ক : জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য পদ পেয়েছেন ৪২৭ জন সাংবাদিক। কার্যনির্বাহী কমিটির চূড়ান্ত অনুমোদন শেষে বুধবার (২ নভেম্বর) রাতে এ তালিকা জাতীয় প্রেস ক্লাবের বোর্ডে টানিয়ে দেওয়া হয়েছে।

প্রায় এক বছর আগে ৪৬০ জন সাংবাদিককে প্রাথমিক সদস্য পদ দেওয়া হয়েছিল। তাদের মধ্য থেকে ৩৩ জন সাংবাদিকক বাদ দিয়ে ৪২৭ জনকে স্থায়ী সদস্য পদ দিয়ে চূড়ান্ত এ তালিকা প্রকাশ করা হয়।