October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ডিআরইউতে চারদিনব্যাপী স্বাস্থ্য সেবা ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক : ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মঙ্গলবার (১ নভেম্বর) থেকে চারদিনব্যাপী স্বাস্থ্য সেবা বিষয়ক ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ দিন ডিআরইউ প্রাঙ্গণে দুপুর ১২টায় স্বাস্থ্য সেবা ক্যাম্প উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

এ চারদিনের ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা ডায়াবেটিস স্ক্রিনিং, হাড়ের (মেরুদণ্ড , কোমর ও হাঁটু) সমস্যা সংক্রান্ত পরামর্শ, চক্ষু পরীক্ষা ও নারীদের বিশেষ স্বাস্থ্য সেবার পরামর্শ দিবেন। ডিআরইউ’র সদস্য ও তাদের পরিবারের সদস্যরা এসব বিষয়ে পরামর্শ নিতে পারবেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৩টা পর‌্যন্ত ডায়াবেটিস সচেতনতা ও স্ক্রিনিং ক্যাম্প চলবে। এ সেবা গ্রহণের জন্য অবশ্যই খালি পেটে আসতে হবে। এ ক্যম্পটির তত্ত্বাবধায়নে থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যপক ডা. শাহজাদা সেলিম।

বুধবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর‌্যন্ত হাড়ের (মেরুদণ্ড, কোমর ও হাঁটু) সমস্যা সংক্রান্ত পরামর্শ দেওয়া হবে। এ ক্যাম্পের তত্ত্বাবধায়নে থাকবেন ইনস্টিটিউট অব লেজার সার্জারি অ্যান্ড হসপিটালের পরিচালক ডা. মোহাম্মদ ইয়াকুব আলী।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ১০টা থেকে চক্ষু পরীক্ষা ক্যাম্প শুরু হবে। এ ক্যাম্পের আয়োজনে থাকবে লিও ক্লাব অব ঢাকা।

শুক্রবার (৪ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর‌্যন্ত ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ দেওয়া হবে। এ ক্যাম্পের আয়োজনে থাকবে নভো নরডিস্ক ফার্মা। আর একই দিনে সকাল ১০টা থেকে দুপুর ২ পর‌্যন্ত নারীদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা ও পরামর্শ দেওয়া হবে। এ ক্যাম্পের তত্ত্বাবধায়নে থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক (প্রসূতি, স্ত্রীরোগ ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ) ডা. রেজাউল করিম কাজল।