October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

হলমার্কের চেয়ারম্যান জেসমিন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : হলমার্কের চেয়ারম্যান জেসমিন ইসলামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মতিঝিল থানার একটি অর্থ আত্মসাৎ মামলায় মঙ্গলবার বিকাল ৩টার দিকে রাজধানীর বংশাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, সোনালী ব্যাংকের প্রায় ৮৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের উপ সহকারী পরিচালক জয়নাল আবদিন বাদী হয়ে মঙ্গলবার সকালে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় জেসমিনসহ ১২ জনকে আসামি করা হয়।