ডেস্ক : মিডল্যান্ড ব্যাংক লিমিটেড শিক্ষা ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) আওতায় ঢাকার রায়ের বাজারে অবস্থিত জন্টা ক্লাব ঢাকা-৩ পরিচালিত শিশু বিকাশ কেন্দ্র স্কুলকে দেড় লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করেছে।
গত ২৭ অক্টোবর ব্যাংকের গুলশানস্থ প্রধান কার্যালয়ে এক অনারম্বর অনুষ্ঠানে শিশু বিকাশ কেন্দ্র স্কুলের প্রধান শিক্ষিকা বিলকিস বারীর কাছে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন মিডল্যান্ড ব্যাংক লিঃ এর চেয়ারম্যান এম মনিরুজ্জামান খন্দকার।
এ সময় উপস্থিত ছিলেন- ব্যাংকের ভাইস চেয়ারম্যান মিসেস নিলুফার জাফরউল্লাহ, এম.পি., ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান এবং জন্টা ক্লাব ঢাকা-৩ এর প্রেসিডেন্ট রিহানা আসরাফ ও ট্রেজারার শাহানাজ শাহাব।
১৯৮৯ সানে প্রতিষ্ঠিত শিশু বিকাশ কেন্দ্র স্কুলটিতে সমাজের দুস্থ, সুবিধাবঞ্চিত শিশু কিশোর কিশোরী শিক্ষার পাশাপাশি বয়ষ্ক মহিলাদেরও শিক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে।
বর্তমানে স্কুলটিতে সমাজের সুবিধাবঞ্চিত ১৩০ জন ছাত্র-ছাত্রী প্রাথমিক শিক্ষা এবং ৩০ জন ছাত্রী মাধ্যমিক শিক্ষা গ্রহণ করছে।
ব্যাংক, শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার অংশ হিসেবে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) ২০১৬ এর আওতায় প্রতিষ্ঠানটিকে এই আর্থিক অনুদান প্রদান করে।
এ সময় আরো উপস্থিত ছিলেন; মিডল্যান্ড ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির, প্রধান তথ্য কর্মকর্তা মুহাম্মদ এইচ কাফিসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।

এ বিভাগের আরো..
দেশীয় পণ্যে আস্থা অর্জনে মান নিশ্চিতে গুরুত্ব বিশেষজ্ঞদের
তেঁতুলিয়ায় আই এফ আই সি ব্যাংকের উদ্যোগে আর্থিক স্বাক্ষরতা দিবস
বগুড়া যমুনা চরে বাদামের বাম্পার ফলনের সম্ভবনা