October 13, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

লেখা শেখানোর কাজে গুগল গ্লাস

ডেস্ক : মাত্র চার ঘণ্টায় কাউকে সাংকেতিক লেখা শেখানোর জন্য বর্তমানে গুগল গ্লাসের সাহায্য নিচ্ছেন বিজ্ঞানীরা৷ এক্ষেত্রে কোনও প্রকারের সিগন্যালের দিকে মনোনিবেশ না করেই সাংকেতিক লেখা শিখতে পারবেন শিক্ষার্থীরা৷ কেমন ভাবে কাজ করবে এটি?

বিজ্ঞানীরা জানিয়েছেন, কানের কাছে একটি ভাইব্রেশন অনুভব করলে, তারপর বারবার কানের সামনে বলা হবে সংকেতটা৷ কিছু ঘণ্টা পরে প্রায় ৯৪ শতাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে, সেই সংকেত মনে গেঁথে যায় ব্যক্তির৷ বিষয়টি নিয়ে গবেষণা চালিয়েছেন জর্জিয়া ইন্সটিটিউটের একদল পড়ুয়া৷

তারা জানান, গুগল গ্লাসের মধ্যে যে স্পিকার সিস্টেম রয়েছে তাতে ১৫ হার্জের থেকেও কম ফ্রিকোয়েন্সির সিগন্যাল পাঠিয়ে ভাইব্রেশন তৈরি করা হয়৷ যেহেতু খুবই আস্তে আস্তে ভাইব্রেশন হয় তাই ব্যবহারকারী সেটি অনুভব করতেও পারে৷

জানা গিয়েছে, এখন পর্যন্ত বহু মানুষের উপর পরীক্ষা করা হয়েছে এই পদ্ধতি৷