ডেস্ক : অ্যাপলের বহু প্রতীক্ষিত ম্যাকবুক প্রো শেষ পর্যন্ত বাজারে । নতুন ম্যাকবুকের ডিজাইনটি সম্পূর্ণ নতুন করেই করা হয়েছে বলে জানিয়েছে অ্যাপল। এ ছাড়া ব্যবহারকারীরাও এটি বেশ পছন্দ করছেন। অবশ্য ব্যবহারকারীরা পছন্দ করলেও এটি কিনতে কতটা আগ্রহী হবেন, তা সময়ই বলে দেবে। কারণ এর দাম বহু মানুষেরই ধরাছোঁয়ার বাইরে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।
নতুন ম্যাকবুকের সবচেয়ে কম দামের মডেলের দাম শুরু ১৪৯৯ ডলার থেকে। যদি প্রো’র টাচ বারসহ চান, তবে ১৩ ইঞ্চি পর্দার মডেলের দাম বেড়ে হবে ১৭৯৯ ডলারে। আর ১৫ ইঞ্চি স্ক্রিনের দাম পড়বে ২৩৯৯ ডলার।
এন্ডোপয়েন্ট টেকনলজিস অ্যাসোসিয়েটস এর প্রেসিডেন্ট রজার কে জানান, দামটা বেশি। তবে অ্যাপলের ক্ষেত্রে এটা নতুন কিছু নয়। তারা যেসব পণ্য উপহার দেয়, তা পেতে মানুষ দাম দিতে প্রস্তুত।
নতুন প্রো মডেলের টাচ বারের জন্য অ্যাপল নতুনভাবে প্রশংসা কুড়াচ্ছে। এটা একটা ভার্চুয়াল ফাংশন কি যা ব্যবহারকারীর কাজের সঙ্গে নাটকীয়ভাবে বদলে যায়। ক্যানালিসের বিশ্লেষক ড্যানিয়েল ম্যাটের মতে, টাচ বারটি খুবই সৃষ্টিশীল উদ্ভাবন। ল্যাপটপ ব্যবহারের অভিজ্ঞতাকে পরিপূর্ণতা দেবে এটি।
অবশ্য যারা বাড়তি মূল্য দিতে চান না তারা কিছুটা পুরনো ম্যাকবুক কিনতে পারেন। অ্যাপল ১৩ ইঞ্চির পুরনো সংস্করণ বিক্রি করছে ৯৯৯ ডলারে। আর লাস্ট-জেনারেশন ১৩ ইঞ্চির ম্যাকবুক প্রো রাখতে ১২৯৯ ডলার করে।
প্রতিযোগীদের অবস্থান
অনেকেই ম্যাকবুকের এ বাড়তি দামের কারণে বিভিন্ন প্রতিযোগী প্রতিষ্ঠানের পণ্য কিনছেন। এ ক্ষেত্রে উইন্ডোজ অপারেটিং সিস্টেমচালিত বিভিন্ন মডেল ব্যবহারকারীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে। নতুন মডেলের ল্যাপটপগুলো অ্যাপলের বিকল্প হিসেবে কাজ করছে।
অ্যাপলের ম্যাকবুকের প্রতিযোগীদের মধ্যে অন্যতম হলো এইচপি। তাদের ১৩ ইঞ্চির এইচপি স্পেকট্রা এক্স৩৬০ এক দারুণ আলট্রাথিন অ্যালুমিনিয়াম ল্যাপটপ। মাত্র ০.৫৪ ইঞ্চি পাতলা দেহে এর ওজন মাত্র ২.৮৫ পাউন্ড। স্পেকট্রায় দেওয়া হয়েছে সর্বসাম্প্রতিক সপ্তম জেনারেশন প্রসেসর। ম্যাকবুক প্রো এ ব্যবহৃত হয়েছে ষষ্ঠ জেনারেশন ইন্টেল চিপ। নতুন চিপসেট নিয়ে স্পেকট্রা এক৩৬০ এর দাম পছড়ে ১১৫৯.৯৯ ডলার।
অন্য একটি মডেল এনেছে ডেল। তাদের ১৩ ইঞ্চি স্ক্রিনের এক্সপিএস ১৩-এ ব্যবহৃত হয়েছে সপ্তন জেনারেশন ইন্টেল চিপ। এতে ২৫৬ জিবি হার্ড ডিস্ক ব্যবহৃত হয়েছে। এর মূল্য শুরু হয়েছে ১,১৪৯ ডলার থেকে।

এ বিভাগের আরো..
জেলে বসেই ভিওআইপি’র ব্যবসা থেকে টাকা লুটছেন সালমান এফ রহমান
জুম কলে মানব মস্তিষ্কের স্বাভাবিক কর্মক্ষমতা থাকে না: গবেষণা
বাংলাদেশে সুইস বিনিয়োগ চেয়েছেন: প্রধানমন্ত্রী