October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

হ্যাকারদের কবলে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট

ডেস্ক : অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাকিং করা হয়েছে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ঢুকলে ইংরেজিতে লেখা আসছে- ‘হ্যাকড বাই ডিআরলেজি অ্যান্ড হেটলার টিএন এন্ড ফালাগ চাহিনে।’

শনিবার বিকাল (৫টা ২৪ মিনিটি) থেকে এ ঘটনা ঘটে। বেশ কয়েকবার চেষ্টা করেও অর্থ মন্ত্রণালয়ের সাইটটে প্রবেশ করা সম্ভব হয়নি।

অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আরও লেখা আছে, ‘তুনিশিয়ান সাইবার রেসিটেন্স এএল ফালাগা টিম।’

এ বিষয়ে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শাহেদুর রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন ধরেননি।