চট্টগ্রাম প্রতিবেদক : চট্টগ্রামের একটি বস্তিতে অভিযান চালিয়ে একে-২২ রাইফেল, এসএমজিসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার সকালে কোতোয়ালি থানার আইস ফ্যাক্টরি রোডের বাস্তুহারা বস্তি থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-৭-এর সহকারী পরিচালক চন্দন দেবনাথ বলেন, বাস্তুহারা বস্তিতে সকাল সাড়ে ১০টা থেকে অভিযান শুরু হয়েছে। ওই বস্তি থেকে একে-২২ রাইফেল, এসএমজিসহ বিপুল অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযান এখনো চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এ বিভাগের আরো..
চট্টগ্রামবাসীর বহুল প্রত্যাশিত ক্যান্সার হাসপাতালের শুভ উদ্বোধন
কক্সবাজার রেললাইনের দুইপাশে হাজারো দর্শকের উচ্ছাস
শকুন ও রাজনীতির কাক থেকে দেশ বাঁচাতে হবে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী