ডেস্ক : স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে আজ ঢাকায় আসছে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল।
জেট এয়ারওয়েজের একটি বিমানে বিকেল ৪টা ২০ মিনিটে তাদের ঢাকায় পা রাখার কথা রয়েছে। বাংলাদেশ সফরকে সামনে রেখে ভারতে ক্যাম্প করেছে আফগানরা। ২৩ সেপ্টেম্বর ফতুল্লায় একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের মুখোমুখি হবে তারা। মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি হবে ২৫ সেপ্টেম্বর।
এর আগে দু’বার বাংলাদেশ সফরে এশিয়া কাপ খেলেছে আফগানিস্তান। ২০১৪ সালে দু’দলের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে হারালেও, টি-টোয়েন্টি এশিয়াকাপে টাইগারদের কাছে পাত্তায় পায়নি আফগানরা।

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ