October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

শীর্ষে কারবার দ্বিতীয় স্থানে সেরেনা

ডেস্ক :  সেরেনা উইলিয়ামসকে সরিয়ে বিশ্ব টেনিস র‌্যাংকিং এ মহিলা এককে শীর্ষে উঠলেন ইউএস ওপেনের চ্যাম্পিয়ন জার্মানির অ্যাঞ্জেলিক কারবার। ফলে দ্বিতীয় স্থানে নেমে যেতে হয়েছে সেরেনাকে। তৃতীয়স্থানে আছেন ভেনিজুয়েলার গার্বিন মুগুরুজা।

সদ্য শেষ হওয়া ইউএস ওপেনের সেমিফাইনালে হেরে যান সেরেনা। তার বিদায়ে র‌্যাংকিং-এর শীর্ষে উঠে যান কারবার। ইউএস ওপেন শেষে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়া হলো।

মহিলাদের বিশ্ব টেনিস র‌্যাংকিং :

অ্যাঞ্জেলিক কারবার (জার্মানি) ৮৭৩০

সেরেনা উইলিয়ামস (যুক্তরাষ্ট্র) ৭০৫০

গার্বিন মুগুরুজা (ভেনিজুয়েলা) ৫৮৩০

অগনিয়েস্কা রাদওয়ানস্কা (পোল্যান্ড) ৫৮১৫

সিমোনা হালেপ (রোমানিয়া) ৪৮০১

ক্যারোলিন প্লিসকোভা (চেক প্রজাতন্ত্র) ৪৪২৫

ভেনাস উইলিয়ামস (যুক্তরাষ্ট্র) ৩৮১৫

কার্লা সুয়ারেজ নাভ্রারো (স্পেন) ৩৩৩০

ম্যাডিসন কেইস (যুক্তরাষ্ট্র) ৩২৮৬

সভেৎলনা কুজনেৎসভা (রাশিয়া) ৩২৫০