October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

পরী-রোশানের ‘রক্ত’ (ভিডিও)

 ডেস্ক : মঙ্গলবার বিকেলে এফডিসিতে ‘রক্ত’ সিনেমার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সিনেমাটির শুটিংয়ের সময়ের নানা গল্প শোনান নায়িকা পরী মনি, রোশান। উপস্থিত ছিলেন জাজের কর্ণধার আব্দুল আজিজ।

এদিকে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টায় অনলাইনে প্রকাশ করা হয়েছে সিনেমাটির ‘হার্ট বিট’ শিরোনামের একটি গান। ঈদে মুক্তি পাচ্ছে ‘রক্ত’ সিনেমাটি।

দেশের শীর্ষস্থানীয় চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনার সিনেমা ‘রক্ত’।

এরই মধ্যে সিনেমাটির গান ও টিজার প্রকাশের পর আগ্রহ তৈরি হয়েছে সিনেমাটিকে ঘিরে।