October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

অভিনয়ে আগ্রহ নেই তানভীন সুইটির

ডেস্ক : এক সময়ের জনপ্রিয় মডেল, অভিনেত্রী তানভীন সুইটির। এখন হাতে গোনা নাটকে কাজ করছেন। অভিনয়ে আগ্রহ নেই সুইটির।

মাছরাঙা টেলিভিশনের ঈদের বিশেষ ‘রাঙা সকাল’-এর আমন্ত্রিত অতিথি হয়ে এসে সুইটি বলেন, ‘ধীরে ধীরে কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছি। আগে নাটকে সময় নিয়ে কাজ হতো। এখন মাত্র দুই দিনে, কখনও এক দিনেও নাটক নির্মাণ করা হচ্ছে। সেটে গিয়ে কখনও স্ক্রিপ্ট পেতে হয়। তাছাড়া এজেন্সি সমস্যা তো আছেই।’

তানভীন সুইটি এর চিত্র ফলাফল

সুইটি মনে করেন, এজেন্সির কাছ থেকে টিভি চ্যনেলগুলো নাটক কেনা বন্ধ করে স্বাধীনভাবে আগের মতো নাটক নির্মাণ করলে নাটকের গৌরব আবারও ফিরে আসবে।

জনপ্রিয় মডেল সুইটির টিভি নাটকে অভিষেক হয়েছিল সালমান শাহের বিপরীতে, ‘স্বপ্নের পৃথিবী’ নাটকে। তারও আগে যুক্ত হয়েছিলেন থিয়েটারে। সুইটি বলেন, ‘সময়-সুযোগ এবং ভালো প্রস্তাব পেলে এখনও চলচ্চিত্রে কাজ করতে চাই।’

তানভীন সুইটি এর চিত্র ফলাফল

‘রাঙা সকাল’-এর এই বিশেষ পর্বটি প্রচার হবে ঈদের ৪র্থ দিন, সকাল ৭টায়, মাছরাঙা টেলিভিশনে।
রুম্মান রশীদ খান ও জিয়নের উপস্থানায় এটি প্রযোজনা করেছেন রকিবুল আলম ও জোবায়ের ইকবাল।