আদালত প্রতিবেদক : দৈনিক শিক্ষার সম্পাদক সাংবাদিক সিদ্দিকুর খান জামিনে মুক্তি পেয়েছেন।
মঙ্গলবার বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে তিনি মুক্তি পান। এর আগে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে তার জামিনের ওপর শুনানী হয়। শুনানী শেষে ভারপ্রাপ্ত বিচারক আতাউর রহমান তার জামিন মঞ্জুর করেন। সিদ্দিকুর খানের পক্ষে মামলায় শুনানী অংশ নেন অ্যাডভোটেক প্রশান্ত কুমার কর্মকার ও মবিনুল ইসলাম।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় পুলিশের সাইবার ক্রাইম ইউনিট ১ সেপ্টেম্বর শিক্ষা ভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন গত সোমবার (২৯ আগস্ট) দৈনিক শিক্ষার সম্পাদক সিদ্দিকুর রহমান খানের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা করেন।

এ বিভাগের আরো..
শুধুমাত্র নিবন্ধিত অনলাইন পোর্টালগুলোকে চালানোর অনুমতি দেওয়া হবে : আরাফাত
গুজবের বিরুদ্ধে সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
সমাজের জন্য অনুসন্ধানী রিপোর্টিং খুবই প্রয়োজন : তথ্যমন্ত্রী