ডেস্ক : শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের সন্তান জাহিদ রেজা নূর ফেইসবুকে দাবী করেন যে, ‘ যশোরের খাজুরায় আমার বাবার নামে কলেজটি। এলাকার সবাই জানে, এখানকার পড়ালেখার মান ভালো। এ উপজেলায় যদি কোনো কলেজ সরকারি হয়, তাহলে সিরাজুদ্দীন হোসেন কলেজটিরই হওয়ার কথা। এলাকার গন্যমান্য ব্যক্তিরাও সে কথা বলেছেন। এলাকার এমপি নিজে প্রধানমন্ত্রী বরাবর এই কলেজটি সরকারি করার জন্য চিঠি লিখেছেন (যে চিঠির কপি আমি দেখেছি)।
কিন্তু কদিন আগে নতুন যে কলেজগুলো সরকারি হবে বলে ঘোষণা এল, তাতে দেখা গেল এই কলেজের সঙ্গে কোনো বিষয়েই পাল্লা দিতে পারে না, এমন একটি কলেজের নাম এসেছে। ফলে খাজুরা, বাঘারপাড়া এলাকার মানুষ বিস্মিত হয়েছে।
আমার বাবার নামে কলেজ বলে বলছি না। যদি নিরপেক্ষ তদন্ত করে দেখা হয়, তাহলে দেখা যাবে, এখানে বড় একটা অন্যায় ঘটে গেছে। এখানে অন্য কোনো ঘটনা ঘটেছে। যে ঘটনাগুলো মানুষের মনকে কলুষিত করে দেয়, যে বিষযগুলো মানুষের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলে, সে রকম ঘটনাই ঘটেছে বলে মনে হচ্ছে।
কলেজের ছেলে–মেয়েরা মানববন্ধন করেছে। আমার ভালো লাগছে। আমি জানি, আবেগের কোনো স্থান নেই এ সব আলোচনায়। কযেকজন তো বলল, ‘প্রপার ওয়ে’তে না এগোলে হয় না। এই প্রপার ওয়ে’টা নাকি জায়গামতো ঘুষ দেওয়া। কোন জায়গা? সিরাজুদ্দীন হোসেনের জন্য কে ঘুষ দেবে? কেন দেবে?
আমি চাই, খুব করে চাই, কলেজের এই ছেলেমেয়েদের দাবি পূরণ হোক। সিরাজুদ্দীন হোসেনকে মানুষ ভুলতে বসেছে। বাঙালির মুক্তিচেতনায় আলো জ্বেলে দেওয়ার কাজটি করেছিলেন সিরাজ। আমরা তা নিয়েই গর্বিত। কিন্তু যদি অন্যায়ভাবে কেউ তাঁর নামে প্রতিষ্ঠিত কলেজকে বঞ্চিত করে, তবে তার সুষ্ঠু তদন্ত হওয়াটা খুব জরুরি।’

এ বিভাগের আরো..
নাজমুল সভাপতি ও সুমনকে সম্পাদক করে বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের নতুন কেন্দ্রীয় কমিটি
গরীব শিক্ষার্থীদের মিল বন্ধ থাকায় স্কুলে অনাগ্রহ
বেনাপোল প্রাথমিক বিদ্যালয়ের নিহত ৯ শিশুর স্মরণে শোক র্যালী