আদালত প্রতিবেদক : কল্যাণপুরে নিহত নয় জঙ্গির মধ্যে সাতজনের স্বজনদের ডিএনএ প্রোফাইল সংগ্রহ করেছে পুলিশ। নিহতদের ডিএনএর সঙ্গে স্বজনদের ডিএনএ মেলানো হবে। এরপরই তাদের পরিচয় নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান সাংবাদিকদের বলেন, পরিচয় নিশ্চিতের পাশাপাশি তদন্তেও এ ডিএনএ নমুনা বিশেষ সহায়ক হিসেবে কাজ করবে।
এক প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, সোমবার পর্যন্ত ওই জঙ্গিদের লাশ নিতে কেউ আসেননি।
উল্লেখ্য, ২৬ জুলাই ভোরে কল্যাণপুরে একটি জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশ। অভিযানে নয় জঙ্গি নিহত হয়। এরপর থেকেই তাদের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এসব লাশ কেউ গ্রহণ না করলে বেওয়ারিশ লাশ হিসেবে সেগুলো দাফন করা হবে বলে জানা গেছে।

এ বিভাগের আরো..
রায়গঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনের জরিমানা
নওগাঁয় জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে আটক ২