October 13, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

আখাউড়া টান মান্দাইলে গণহত্যা দিবস আজ

ডেস্ক : আজ ২২ আগস্ট ব্রাহ্মন বাড়িয়া আখাউড়া উপজেলার  টান মান্দাইলে গণহত্যা দিবস । এটি গঙ্গাসাগর দিঘির পশ্চিম পাড়ে অবস্থিত। পাকিস্থানি হানাদার বাহিনী এই গণকবরে শ্রমিক নেতা শহীদ তোতা মিয়াসহ ২৯ জনকে পিছনে দুই হাত বেধে এরং নিজ হাতে কবর খুঁড়িয়ে একসাথে দাড় করিয়ে ব্রাশ ফায়ার করে হত্যা মাটি চাপা দেয়। বর্তমান সরকার গণকবরটির চারদিকে দেয়াল নির্মাণ করেছেন।
প্রতি বছরের মত  এবারও ২২ আগস্ট ব্রাহ্মন বাড়িয়ার আখাউড়া উপজেলার  টান মান্দাইলে গণহত্যা দিবস পালনের জন্য ব্যাপক কর্ম  সূচি নেওয়া হইয়াছে।