নিজস্ব প্রতিবেদক : আলোচনা, গান, আবৃত্তি ও নিবেদিত কবিতাপাঠের মধ্য দিয়ে কবি শামসুর রাহমানকে স্মরণ করবে আন্তর্জাতিক সাহিত্য সংস্কৃতি সংযোগ।
শামসুর রাহমানের দশম মৃত্যুবাবার্ষিকী উপলক্ষে বুধবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে এই আয়োজন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক সাহিত্য সংস্কৃতি সংযোগের সম্মানীয় সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কবি কামাল চৌধুরী, কবি মোহাম্মদ সাদিক, কবি আসাদ মান্নান, বেগম আখতার কামাল, কবি মাহবুবুল হক শাকিল, কবি সোহরাব হোসেন, কবি’র পুত্রবধূ টিয়া রাহমান ও বিটিভি’র মহাপরিচালক হারুন অর রশীদ।
আয়োজক সংস্থার সাধারণ সম্পাদক কবি ও চলচ্চিত্র নির্মাতা মাসুদ পথিক জানান, অনুষ্ঠানে স্বাধীনতা পদক প্রাপ্তিতে কবি নির্মলেন্দু গুণকে সংবর্ধনা প্রদান করবে আন্তর্জাতিক সাহিত্য সংস্কৃতি সংযোগ।
এছাড়াও অনুষ্ঠানে শামসুর রাহমান ও নির্মলেন্দু গুণের কবিতা থেকে আবৃত্তি ও শামসুর রাহমানকে নিবেদিত কবিতা পাঠ ছাড়াও স্মৃতি অনুভবের পাশাপাশি চাষার পাল ব্যান্ড দল গান পরিবেশন করবে।

এ বিভাগের আরো..
কোলকাতায় বিশ্ব কবি মঞ্চ সম্মাননা পেলেন অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল
একুশে বইমেলা শুরু হচ্ছে ১ ফেব্রুয়ারি
কবি বেগম সুফিয়া কামালের ২৪তম মৃত্যুবার্ষিকী