October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

হৈ-হল্লুড়ে কেটেছে নায়িকা মাহির বিবাহোত্তর সংবর্ধনা

ডেস্ক : চিত্রনায়িকা মাহিয়া মাহির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে দেখা গেল জমকালো আয়োজন। চারদিকে বর্ণিল রঙ। চোখ ধাঁধানো রঙিন এ উৎসবে মাহি-অপুকে শুভ কামনা জানাতে এসেছিলেন অনেকেই।

বধূ সাজে অপুর জন্য মাহি

ঢাকা ক্যান্টনমেন্টের একটি মিলনায়তনে বুধবার (২০ জুলাই) রাতেমাহি ও অপুর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হয়। এ অনুষ্ঠানে মাহি-অপুর পরিবারের লোকজনের পাশাপাশি চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অনেকেই উপস্থিত ছিলেন।

বর-কনেকে শুভেচ্ছা জানাতে আসেন তারকা দম্পতি ওমর সানি-মৌসুমী, অনন্ত-বর্ষা, চিত্রনায়ক বাপ্পি, কাবিলা’সহ অনেকে।

অনুষ্ঠানে মাহি সেজেছিলেন লাল শাড়িতে। শরীর জুড়ে ছিল গহনা। হাত, গলা, কপাল- সবখানে সোনার গহনা। নাকে নথ, কপালে টিকলি। এ যেন অন্য মাহি। সাজানো গেটে নানা ভঙ্গিতে ছবি তুললেন মাহি।

বর আসার পর পালকিতে চড়ে তার কাছে আসেন মাহি। পাশে পরিবেশন করা হচ্ছিল গজল। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শান্তা। আনন্দ আর হৈ-হল্লুড়ে কেটেছে নায়িকা মাহির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।

গত ২৫ মে নায়িকা মাহি ও সিলেটের কম্পিউটার প্রকৌশলী পারভেজ মাহমুদ অপু পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। আগামী ২৪ জুলাই সিলেটে অপুর গ্রামের বাড়িতে বৌভাত অনুষ্ঠান হবে।