October 8, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এম এ জামান আর নেই

ডেস্ক :  প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ও মেট্রোপলিটন মেডিকেল সেন্টারের (এমএমসি) ব্যবস্থাপনা পরিচালক ডা. এম এ জামান মারা গেছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এমএমসিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪। গত বেশ কিছুদিন ধরে তিনি এমএমসিতে লাইফ সাপোর্টে ছিলেন।

এম এ জামান বাংলাদেশ মেডিকেল কলেজের সাবেক প্রিন্সিপাল ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক।

স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি। মঙ্গলবার আসরের নামাজের পর এলিফ্যান্ট রোডে বায়তুল মামুর মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

১৯৪২ সালের ২১ ফেব্রুয়ারিতে মানিকগঞ্জের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এম এ জামান।