নিজস্ব প্রতিবেদক : জঙ্গিবিরোধী অভিযান চালিয়ে খিলগাঁও জোনের শিবির সভাপতি মোতাহার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাকসহ ২০ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার রাতভর খিলগাঁও ‘এ’ ব্লকের একটি মেসবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ৪টি ককটেল, ৩টি চাপাতি, ৭টি কম্পিউটার ও ৯০০ জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছন। তিনি জানান, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। আটককৃতদের খিলগাঁও থানায় নেওয়া হয়েছে।

এ বিভাগের আরো..
মহান শহীদ দিবসে সম্প্রীতি বাংলাদেশ এর শ্রদ্ধা নিবেদন
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা কাল
আওয়ামী লীগ ১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে