October 12, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মুক্তির প্রথম সপ্তাহেই বিকল্প মিলনায়তনে ‘বাদশা দ্য ডন’

ডেস্ক : মুক্তির প্রথম সপ্তাহেই প্রেক্ষাগৃহের পাশাপাশি বিকল্প মিলনায়তনে প্রদর্শনী শুরু হয়েছে যৌথ প্রযোজনার সিনেমা ‘বাদশা দ্য ডন’। কলকাতার এসকে মুভিজ ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমাটি গত ৮ জুলাই মুক্তি পেয়েছে। প্রেক্ষাগৃহের পাশাপাশি গত ১০ জুলাই থেকে চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে।

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সূত্রে জানা যায়, চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে ১৩ জুলাই পর্যন্ত প্রদর্শিত হবে এই চলচ্চিত্রটি। প্রতিদিন দুপুর ১২টা, বিকাল ৩টা, সন্ধ্যা ৬টায় তিনটি প্রদর্শনী হবে।

এদিকে বিকল্প মিলনায়তনে বাণিজ্যিক সিনেমার প্রদর্শনী নিয়ে বেশ কয়েক দিন ধরেই বিতর্ক চলছে। এই বিতর্কের মধ্যেই এবার প্রদর্শিত হচ্ছে কলকাতার সুপারস্টার জিৎ ও বাংলাদেশের নুসরাত ফারিয়া অভিনীত হাই ভোল্টেজ বাণিজ্যিক সিনেমা ‘বাদশা দ্য ডন’।

সিনেমাটি পরিচালনা করেছেন কলকাতার বাবা যাদব ও ঢাকার আব্দুল আজিজ। সিনেমার চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। সংগীত পরিচালনা করেছেন কলকাতার জিৎ গাঙ্গুলী ও বাংলাদেশের ইমন সাহা। জিৎ-ফারিয়া ছাড়াও অভিনয় করেছেন, চিত্রনায়ক ফেরদৌস, শ্রদ্ধা দাস প্রমুখ।