ডেস্ক : প্রেমিক কৃষাণ ভিরাজের সঙ্গে বাগদান সারলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। এক বছর সম্পর্ক থাকার পর সম্পর্ক আরো এক ধাপ এগিয়ে নিলেন তারা।
শ্রাবন্তী-কৃষাণের মধ্যে একবছরের প্রেম ছিল। এরপর দুজনের সিন্ধান্তকে প্রাধান্য দিয়ে পারিবারিকভাবে চলতি সপ্তাহে কলকাতার গ্র্যান্ড হোটেলে দু`জনার বাগদান শেষে রেজিস্ট্রি করে বিয়ে সম্পন্ন হয়। তবে তাদের বিয়ের মূল আনুষ্ঠানিকতা হবে আগামী বছর। তার এ বাগদান পর্বে উপস্থিত ছিলেন টলিউডের তারকারা। শ্রাবন্তীর নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন তারা।
মাইক্রোব্লগিং সাইট টুইটারে কৃষাণের সঙ্গে নিজের একটি ছবিও পোস্ট করেছেন শ্রাবন্তী। এর আগে তার বাগদান নিয়ে শ্রাবন্তী বলেছিলেন, ‘৮ জুলাই আমার বাগদান। পরিবার সব আয়োজন করবে। সকালে বাড়িতে পূজা হবে, এদিন বাবার কিনে দেওয়া লাল শাড়ি পরব।’
আগামী বছরের প্রথম দিকে বাঙালি রীতি অনুযায়ী আরো বড় অনুষ্ঠান এবং হানিমুন সেরে ফেলবেন বলেও জানান শ্রাবন্তী। এদিকে, বিয়ের অনুষ্ঠানে শ্রাবন্তীর পরনে ছিল ফ্যাশন ডিজাইনার রোহিত বালের ডিজাইন করা আঙ্গরাখা এবং কৃষাণের পরনে ছিল মনীশ মলহোত্রার ডিজাইন করা জওহোর কোট।
উল্লেখ্য, এটি শ্রাবন্তীর দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি একবার বিয়ের স্বাদ নিয়েছিলেন। কিন্তু নানা কারণে সে সংসার টেকেনি। সেই সংসারে শ্রাবন্তীর ঝিনুক নামের এক সন্তান রয়েছে। এবারের বিয়েতে ঝিনুক উপস্থিত ছিল।
বাগদান শেষে দুজন মিলে ইউরোপ ভ্রমণে যাবেন বলে জানিয়েছেন শ্রাবন্তী।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী