October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

শিশুর সর্দি-কাশি নিরাময়ের প্রাকৃতিক টিপস

ডেস্ক:  জ্বর, কাশি, ঠাণ্ডা, সর্দি, গলাব্যথা ইত্যাদি অসুখ লেগেই থাকে পরিবারের ছোট্ট দের। বিশেষ করে ৩-১২ বছরের শিশুদের অসুস্থ হবার প্রবণতা বেশি দেখা যায়। এ ধরনের ছোটখাট অসুখ প্রাকৃতিকভাবেই নিরাময় করতে পারেন। এসব প্রাকৃতিক উপায়ের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তবে প্রয়োজনে শিশুকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে অবশ্যই।

কাশি কমাতে মধুগরম স্যুপ
আপনার সন্তান ফ্লুতে আক্রান্ত হলে মুরগি কিংবা সবজির গরম স্যুপ দিতে পারেন। তবে তা অবশ্যই তেল ছাড়া ও অল্প পরিমাণের মরিচ দিয়ে প্রস্তুত করতে হবে। এই স্যুপ দিনে অন্তত দুইবার শিশুকে খাওয়ান। গলা ব্যথা ও সর্দি দূর করতে গরম স্যুপ খুব উপকারি।

সম্প্রতি প্রকাশিত একটি গবেষণা বলছে, দুই বছরের বেশি বয়সী শিশুদের প্রতিদিন রাতে দুই চামচ মধু খাওয়ানোর পর রাতের বেলা তাদের কাশি অনেকটাই কমে গেছে। এর কার্যকারিতা অনেকটা সাধারণ কাশির ঔষুধের মতো। তবে এক বছরের নিচে শিশুদের মধু না দেওয়াই ভালো। কাশি উপশমে এক কাপ হালকা গরম পানিতে বা এক কাপ গরম চায়ের সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে পান করাটা সবচেয়ে ভালো। মধু বন্ধ শ্বাসনালী খুলে দেয় ও প্রদাহ কমায়। এছাড়া মধুতে বেশ খানিকটা ক্যালোরি মেলে, যা শিশুদের বাড়তি শক্তি যোগায়।

বিশ্রাম

অসুখে বিশ্রামের কোনও বিকল্প নেই।শিশুকে অসুস্থ অবস্থায় রাত জেগে খেলতে দেবেন না। গরমে ছোটাছুটি করলেও বেড়ে যেতে পারে অসুখ। শিশু যেন ঠিক মতো বিশ্রাম নেয়, সে বিষয়ে মা-বাবাকে সচেতন হতে হবে।