October 8, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ

ডেস্ক : বাস মালিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে টানা ২য় দিন বন্ধ রয়েছে নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল।

হঠাৎ করে বাস চলাচল বন্ধ হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে এই রুটে চলাচলকারী যাত্রীরা।

বুধবার দুপুরে নাটোর বাস টার্মিনালে রাজশাহী বাস মালিক সমিতির ন্যাশনাল ও দেশ ট্রাভেলসের দুটি কাউন্টার বন্ধ করে দেয় নাটোর বাস মালিক সমিতির লোকজন। এর পাল্টা জবাবে রাজশাহীতেও নাটোর মালিকদের বাসগুলো বন্ধ করে দেওয়া হয়। এতে নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

নাটোর বাস মালিক সমিতির সভাপতি লক্ষণ পোদ্দার জানান, দুই মালিক সমিতির মধ্যে কিছু বিষয়ে মতপার্থক্য হয়েছে। বিষয়টি মীমাংসার জন্য দুই পক্ষের বৈঠক হওয়ার কথা রয়েছে। বিষয়টি মীমাংসা না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে। তবে কি নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে তা জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।