নিজস্ব প্রতিবেদক : সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য পাঁচ হাজার কপি কোরআন শরিফ হস্তান্তর করা হয়েছে।
বুধবার বেলা ২টায় ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশে নিযুক্ত সৌদি অ্যাম্বেসির চার্জ দ্য অ্যাফেয়ার্স মহাসান আল-হাজমি ভারপ্রাপ্ত ধর্ম সচিব মো. আব্দুল জলিলের কাছে কোরআন শরিফ হস্তান্তর করেন।
পবিত্র কোরআন হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শহিদুজ্জামান, যুগ্ম-সচিব জাকির আহমেদ, ডা. বোরহান উদ্দিন, সৌদি অ্যাম্বাসির ডিরেক্টর ইব্রাহিমসহ অন্যান্য কর্মকর্তা।

এ বিভাগের আরো..
চলতি বছরের ফিতরা জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৯৭০ টাকা ও সর্বনিম্ন ১১৫ টাকা
হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত, রমজানে স্কুল খোলা
সৎসঙ্গ বিহারে ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব