নিজস্ব প্রতিবেদক : রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টুকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেয়া হয়েছে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, স্বপদে অধিষ্ঠিত থাকাকালীন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ প্রতিমন্ত্রীর মর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। এটি অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, এর আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়য় আনিসুল হক এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনকে মন্ত্রী এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়রকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেয়া হয়। এবার রংপুরের মেয়রকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেয়া হলো।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত